তেল আভিভ: ইজরায়েলি বিমানহানায় নিহত হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার। তাঁর নাম সমীর আবু ইউনুস (৫৩)। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে অতর্কিত হামলার পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ওই নেতা। রবিবার তাঁকে টার্গেট করে হামলার কথা জানিয়ে বিবৃতি দেয় ইজরায়েলের সেনাবাহিনী (আইডিএফ)। সমীরের মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেড। শনিবার সন্ধ্যায় ইজরায়েলি বাহিনীর কাপুরুষোচিত হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে তারা জানিয়েছে। দক্ষিণ গাজায় এই হামলায় দু’জন জখম হয়েছেন।
Advertisement



