Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফের সুদের হার কমাল আমেরিকার ফেডারেল রিজার্ভ

টানা দ্বিতীয়বার সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল আমেরিকার ফেডারেল রিজার্ভ। বুধবার মার্কিন কেন্দ্রীয় ব‌্যাংক জানিয়েছে, সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানো হবে।

ফের সুদের হার কমাল আমেরিকার ফেডারেল রিজার্ভ
  • ৩০ অক্টোবর, ২০২৫ ১৪:১০
Prefer us on Google

ওয়াশিংটন: টানা দ্বিতীয়বার সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল আমেরিকার ফেডারেল রিজার্ভ। বুধবার মার্কিন কেন্দ্রীয় ব‌্যাংক জানিয়েছে, সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানো হবে। মুদ্রাস্ফীতি ও বেকারত্ব নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে তারা।

Advertisement

সুদের হার নিয়ে বুধবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের নেতৃত্বে বৈঠকে বসেছিল ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি)। সদস্যদের মধ্যে ঐক্যমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়। বৈঠকে কী সিদ্ধান্ত হয়, তার দিকে নজর ছিল সকলের।  বিশেষজ্ঞদের মতে, ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোয় ভারত-সহ বিশ্বের বহু দেশের শেয়ার বাজারে প্রভাব পড়তে চলেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ