Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইসলামপুরে কিশোরের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

ইসলামপুরে এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম রাকিবুল শেখ(১৭)। তার বাড়ি ইসলামপুর থানার চর পিরোজপুরে।

ইসলামপুরে কিশোরের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য
  • ২৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: ইসলামপুরে এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম রাকিবুল শেখ(১৭)। তার বাড়ি ইসলামপুর থানার চর পিরোজপুরে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে তাকে রাস্তা থেকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পথ দুর্ঘটনায় ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যায় রাকিবুল। রাত ১০টা নাগাদ খবর আসে পথ দুর্ঘটনায় রাকিবুলের মৃত্যু হয়েছে। মৃতের বাবা হাবিবুর রহমান বলেন, কীভাবে মৃত্যু হল, এখনও সঠিক জানতে পারিনি।

Advertisement

 দু’টি ট্রাক্টরের ধাক্কায় মৃত ১ চালক: সোমবার ভোরে হরিহরপাড়া থানার আব্দুলপাড়ায় একটি ইটভাটায় দু’টি ট্রাক্টরের ধাক্কায় এক চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম রিপন মণ্ডল(২৬)। তাঁর বাড়ি হরিহরপাড়া থানার রুহারপাড়ায়। ঘাতক ট্রাক্টরের খোঁজ শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে ওই ইটভাটায় ট্রাক্টরে করে মাটি আনছিলেন রিপন। ভাটায় মাটি খালি করার জন্য নিজের ট্রাক্টরের ডালা খুলছিলেন। সেইসময় পিছন থেকে অপর একটি মাটি বোঝাই ট্রাক্টর তাঁকে ডালার সঙ্গে পিষে দেয়। ঘটনাস্থলে রিপনের মৃত্যু হয়। ঘাতক গাড়িটি নিয়ে পালিয়ে যায় চালক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত যুবকের কাকা গোলাম মেহেবুব বলেন, চাপা দেওয়ার পর ওই ট্রাক্টরের চালক কাউকে কিছু না জানিয়েই পালিয়ে যায়। ভাটার শ্রমিকরা পরে দেখতে পেয়ে আমাদের খবর দেয়। দুর্ঘটনা না ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার।

Advertisement
সম্পর্কিত সংবাদ