Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের রেশন নিয়ে বৈঠকে কেন্দ্রীয় সচিব

রাজ্যের রেশন ব্যবস্থা পর্যালোচনা করতে সোমবার কলকাতায় এসে দীর্ঘ বৈঠক করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া। শহরের একটি হোটেলে আয়োজিত বৈঠকে রাজ্য খাদ্যদপ্তর ছাড়াও কেন্দ্রীয় সরকারি সংস্থা এফসিআই এবং সেন্ট্রাল ওয়ারহাউজিং কর্পোরেশনের শীর্ষ আধিকারিকরা ছিলেন।

রাজ্যের রেশন নিয়ে বৈঠকে কেন্দ্রীয় সচিব
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের রেশন ব্যবস্থা পর্যালোচনা করতে সোমবার কলকাতায় এসে দীর্ঘ বৈঠক করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া। শহরের একটি হোটেলে আয়োজিত বৈঠকে রাজ্য খাদ্যদপ্তর ছাড়াও কেন্দ্রীয় সরকারি সংস্থা এফসিআই এবং সেন্ট্রাল ওয়ারহাউজিং কর্পোরেশনের শীর্ষ আধিকারিকরা ছিলেন। রেশন বণ্টন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থা সংস্কারের জন্য যেসব প্রকল্প হাতে নিয়েছে সেগুলি এরাজ্যে কতটা কার্যকরী হচ্ছে সেই ব্যাপারে বিস্তারিতভাবে খোঁজখবর নেন কেন্দ্রীয় খাদ্যসচিব। জাতীয় খাদ্য সুরক্ষার আওতাধীন রেশন গ্রাহকদের একটা অংশকে চিহ্নিত করে তাঁদের বৈধতা  যাচাই করতে রাজ্য সরকারগুলিকে বলেছে কেন্দ্র। এরাজ্যেও সেই কাজ চলছে। সেটা নিয়েও আলোচনা হয়েছে। নভেম্বর মাস থেকে নতুন খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু হবে রাজ্যে। তার প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন কেন্দ্রীয় সচিব। কেন্দ্রীয় সরকারের হয়ে সেন্ট্রাল পুলের চালের জন্য ধান কেনে রাজ্য সরকার। এই খাতে রাজ্যের এখনও প্রচুর টাকা বকেয়া আছে। সেই প্রসঙ্গও আলোচনায় তোলা হয়। রাজ্য খাদ্যদপ্তরের প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিকি, এফসিআইয়ের পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত  এগজিকিউটিভ ডিরেক্টর মনোজকুমার গগৈ এদিনের বৈঠকে ছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ