মমতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নেতৃত্ব
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল নেতারা। শুক্রবার রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে সরকার বা পুলিশ প্রশাসনের কোনো সদর্থক উদ্যোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও দেওয়া হয়নি। বাড়ির গেটের সিকিউরিটি বেসরকারিভাবে ভাড়া করা হয়েছে। অথচ বিজেপির এ, বি, সি-টিমের নেতাদের সরকার সুরক্ষা দিচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বেঙ্গল পুলিশের কয়েকজন থাকছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কলকাতা পুলিশের অন্তর্গত কালীঘাট থানা এলাকায় থাকা ঠিকানায় রাজ্য পুলিশকে থাকতে হবে কেন?

Advertisement