কংগ্রেস আমলে ব্যাংক ছিল শুধু ধনীদের: মোদি
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: এখন অর্থনীতিকে নিশানা করেও যুদ্ধ চালানো হচ্ছে। তাই ‘সাইবার সন্ত্রাসবাদীদের’ হাত থেকে ভারতের ব্যাংকিং ব্যবস্থাকে সুরক্ষিত রাখা প্রয়োজন। রবিবার এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

এ দিন ভুবনেশ্বরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ১৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডেটা সেন্টার এবং সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই দুই পরিকাঠামো ওড়িশা-সহ গোটা দেশের মানুষের উপকারে আসবে। প্রধানমন্ত্রী জানান, ক্ষুদ্র ব্যবসায়ী, ঐতিহ্যবাহী কারিগর, ফুটপাতের বিক্রেতা এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা পেয়েছেন। এরপরই কংগ্রেসের আমলের সমালোচনা করে মোদি বলেন, সেই সময়ে ব্যাংকিং পরিষেবা সীমিত ছিল মুষ্টিমেয় ধনী ও প্রভাবশালী মানুষের মধ্যে। তাঁরা সহজেই ঋণ পেতেন, অথচ দরিদ্র, মধ্যবিত্ত, মহিলারা সেই সুযোগ থেকে বঞ্চিত হতেন। ২০১৪ সালের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, এক সময়ে সাধারণ মানুষের কাছে ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল বিলাসিতার সামগ্রী, এখন তা সকলের আয়ত্তের মধ্যে।