Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: বড় ব্যবধানে জিততে মরিয়া বায়ার্ন ও বার্সা

গতবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম ফেভারিট হিসেবে শুরু করেও শেষ চারেই থামে বার্সেলোনার অভিযান। চলতি মরশুমেও গ্রুপ পর্বে দেখা গিয়েছে ধারাবাহিকতার অভাব।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: বড় ব্যবধানে জিততে মরিয়া বায়ার্ন ও বার্সা
  • ২১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রাগ: গতবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম ফেভারিট হিসেবে শুরু করেও শেষ চারেই থামে বার্সেলোনার অভিযান। চলতি মরশুমেও গ্রুপ পর্বে দেখা গিয়েছে ধারাবাহিকতার অভাব। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ১৫তম স্থানে রয়েছে ফ্লিক ব্রিগেড। টুর্নামেন্টের শেষ ম্যাচে চেলসির কাছে ৩ গোল হজম করেছিলেন লিওয়ানডস্কিরা। সেই ধাক্কা সামলে অবশ্য পরের ১১টি ম্যাচ টানা জয় পায় বার্সা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগেও জয় তুলে নিতে মরিয়া ইয়ামালরা। অ্যাওয়ে ম্যাচে তাঁদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাহা। উল্লেখ্য, পয়েন্ট টেবিলে প্রথম আটটি দল সরাসরি প্রি কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করবে। তাই সেই আশা জিইয়ে রাখতে শেষ দু’টি ম্যাচ জয়ের পাশাপাশি গোল পার্থক্য বাড়াতে হবে বার্সেলোনাকে। সেই লক্ষ্যেই স্লাভিয়া প্রাহার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়াই লক্ষ্য রাফিনহা-ইয়ামালদের।

Advertisement

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নামছে বায়ার্ন মিউনিখও। জার্মান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইউনিয়ন সেন্ট গিলোইসি। উল্লেখ্য, ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি কেনরা। সেই সঙ্গে সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিতের পথে এক পা বাড়িয়ে রেখেছেন তারা। বুধবার বড় ব্যবধানে জিতে তা নিশ্চিত করাই লক্ষ্য বায়ার্ন মিউনিখের।

নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে চ্যাম্পিয়ন্স লিগে নামছে চেলসি। বুধবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ পাফোস। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে ১৩তম স্থানে রয়েছে দ্য ব্লুজ। বুধবার জিতে লিগ টেবিলে উন্নতি করাই লক্ষ্য তাদের। এদিকে, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বোডো গ্লিমটের কাছে ১-৩ ব্যবধানে হারল ম্যান সিটি।

 সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ