সন্দেশখালীর সরবেড়িয়া এলাকায় শেখ সাহজানের ঘনিষ্ঠ মিজানুর মোল্লার ক্যাফেতে আগুন
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১৩:৪২
Prefer us on Google

সন্দেশখালীর বাসন্তী রোডের ধারে সরবেড়িয়া এলাকায় একসময়ে শেখ সাহজানের ঘনিষ্ঠ মিজানুর মোল্লার ক্যাফে ভোর বেলায় আগুন ধরে যায় । নগদ টাকা সহ রেস্তোরাঁটি পুড়ে ধুলিস্যাৎ হয়ে যায়। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। আগুন ধরার পর রেস্তোরাঁর মধ্যে থাকা গ্যাসের সিলিন্ডার একের পর এক ব্লাস্ট হওয়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়। তবে রেস্তোরাঁয় কেউ না থাকায় কোনোরকম প্রাণহানি ঘটেনি।

Advertisement