নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ছট পুজোর সকালে পুলিশ সুপারের অফিসে আগুন। ছাদে উপর রাখা নথিপত্রে আগুন লাগে বলে জানা গিয়েছে। বেশকিছু নথি নষ্ট হয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
সোমবার সকালে কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসের দোতলা থেকে প্রথম ধোয়া বেরোতে দেখা যায়। অফিসে কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরেই প্রথম আসে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। আগুন আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। এনিয়ে অবশ্য পুলিশ সুপার মনীষ জোশির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিসের থেকে এবং কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। তবে বড় কোন দুর্ঘটনা ঘটেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।



