ফের আইসিসির সমনদে ভারতের প্রতিনিধি
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১২:৫৩
Prefer us on Google

বালি, ১৬ নভেম্বর: ভারতীয় ক্রিকেটের জন্য সুখবর। ফের আরো একবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন জয় শাহ। এদিন আইসিসির বোর্ড এবং কমিটির বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বের ক্রিকেট নিয়ামক সংস্থার শীর্ষ পদে দ্বিতীয়বারের জন্য বসলেন অমিত শাহ পুত্র।

Advertisement

সোমবার সকালে ইন্দোনেশিয়ার বালিতে আইসিসি বৈঠকে আগামী দু’বছরের জন্য জয় শাহকে শীর্ষ পদে বেছে নেওয়ার পর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের প্রাক্তন বোর্ড প্রেসিডেন্টের উপর আস্থা আছে বিশ্বের ক্রিকেট নিয়ামক সংস্থার। ক্রিকেট এবং তার বাণিজ্যিকীকরণের ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেজন্যই বেছে নেওয়া হল জয়কে।

এর আগে ২০২৪ সালের ২৭শে আগস্ট প্রথমবারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন জয়। সেবার গ্রেগ বার্কলের জায়গায় দায়িত্ব নিয়েছিলেন তিনি। দ্বিতীয়বার এই পদে ফিরে এসে জয় শাহ জানান, ‘আইসিসির বোর্ড সদস্যরা আমার উপর আস্থা রাখায় আমি আপ্লুত। সদস্যদের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে আমি দায়বদ্ধ।’

আইসিসির সামনে এখন সব থেকে বড় লক্ষ্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সফল ভাবে অংশ নেওয়া। তারই প্রস্তুতি চলছে পুরোদমে।