২০৩১ ওডিআই বিশ্বকাপ ভারতে
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বালি: এবছরই ভারতে হয়েছে টি-২০ বিশ্বকাপ। এদেশে পরবর্তী আইসিসি ইভেন্ট হবে ২০২৯ সালে। ৯-২৮ অক্টোবর বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাশাপাশি ২০৩১ সালের ওডিআই বিশ্বকাপের আসরও বসবে এদেশে। যুগ্ম আয়োজক হিসাবে সঙ্গে থাকবে বাংলাদেশ। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপেরও যুগ্ম আয়োজক ছিল ভারত। ২০৩১ সালের কাপযুদ্ধ চলবে ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর।

Advertisement

এদিনই ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপ থেকে শুরু করে ২০৩৫ সাল পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ ইভেন্টের সূচি প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে ২০৩১ সালের পর থেকে কোনো প্রতিযোগিতারই ভেন্যু ঘোষিত হয়নি। সূচি অনুসারে দু’বছর পরে টি-২০ বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। প্রতিযোগিতা হবে ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর। ২০২৯ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডে (৮-১২ জুন)। ২০৩০ সালের টি-২০ বিশ্বকাপ হবে তিনটি দেশ— ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে (৪ জুলাই থেরে ৪ আগস্ট)। ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও ইংল্যান্ডে (১২-১৬ জুন)।