সংবাদদাতা, উলুবেড়িয়া: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল এক জনের। দুর্ঘটনায় জখম তিনজন। মৃতের মধ্যে রয়েছেন এক ট্রাক চালক। গতকাল, শনিবার রাত দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের হাওড়ার উলুবেড়িয়ার মনসাতলা উড়ালপুলে। এই দুর্ঘটনার জেরে কোলাঘাটমুখী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কোলাঘাট থেকে হাওড়া যাওয়ার পথে একটি কন্টেনারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো লেনে চলে আসে। সেই সময়ে কোলাঘাটের দিকে যাওয়া একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।



