আগামী ১ সেপ্টম্বর বেলা ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সেক্সপিয়র সরণি থানা। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তুলকালাম হয় গত ২৭ তারিখ। তার পরেই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও হুমায়ুন কবীর সহ আরো কয়েকজন বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।



