Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সপ্তাহ শেষে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের নিম্নচাপের উপর দিয়ে দীঘা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার জেরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায়।

সপ্তাহ শেষে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে
  • ২৬ আগস্ট, ২০২৬ ১২:৩৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকতা: মৌসুমী অক্ষরেখা  মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের নিম্নচাপের উপর দিয়ে দীঘা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার জেরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায়। পাশাপাশি প্রচুর পরিমানে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করায় দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সপ্তাহ শেষে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।

Advertisement

আজ, বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতাতেও দুই এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকছে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে  মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জনিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার থেকে রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে  দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। কলকাতায় বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে শনিবার ও রবিবার আবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

উত্তরবঙ্গে আজ দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায়। বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলাগুলোতে। ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে। শনিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কমবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ