Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ার বহুতলে আগুন, মৃত ১

ফের আগ্নিকাণ্ড। এবার হাওড়ার আন্দুল মৌরি এলাকায় একটি বহুতল ভবনে আচমকা আগুন লাগে

হাওড়ার বহুতলে আগুন, মৃত  ১
  • ২৬ আগস্ট, ২০২৬ ১৫:২১
Prefer us on Google

হাওড়া, নিজস্ব প্রতিনিধি: ফের আগ্নিকাণ্ড। এবার হাওড়ার আন্দুল মৌরি এলাকায় একটি বহুতল ভবনে আচমকা আগুন লাগে। এরপর দ্রুত আগুনটি ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। যার ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। 

Advertisement

জানা গিয়েছে, আজ বুধবার দুপুর প্রায় ১টা ৩০ নাগাদ ওই বহুতলের চারতলায় আগুনটি লাগে। পড়ে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। আবাসনের মধ্যে অনেকেই আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। যাদের মধ্যে রয়েছে বয়স্ক ব্যক্তিরা। এরপর ভয়াবহ আগুন দেখে ঘটনাস্থলে জড়ো হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আসে পুলিশ। আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে দমকল কর্মীদের তরফে। সেইসঙ্গে দমকল কর্মীরদের তৎপরাতায় ভিতরে আটকে থাকা অনেককেই নিরাপদে বের করে নিয়ে আসা হয়েছে। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায়  মৃত্যু হয়েছে আবাসনের এক বৃদ্ধার। নাম গোপা মুখোপাধ্যায়। ঘরে একাই ছিলেন তিনি। চলাফেরা করতে পারতেন না। দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা তদন্তকারীদের। ভিতরে আরও কেউ আটকে রয়েছে কি না তা খতিয়ে দেখছে দমকল দল। 

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া মানুষদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবাসনের ভিতরে ধোঁয়ায় ভরে যাওয়ায় দমবন্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ