Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যে পালাবদলের পরেই পলাতক, অবশেষে পুলিশের জালে তৃণমূলের দুই দাপুটে নেতা, কী অভিযোগ?

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রী, জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন পুরসভার কাউন্সিলররা। এই ধারাবাহিকতার বাইরে থাকেনি পূর্ব মেদিনীপুরও।

রাজ্যে পালাবদলের পরেই পলাতক, অবশেষে পুলিশের জালে  তৃণমূলের দুই দাপুটে নেতা, কী অভিযোগ?
  • ২ জুন, ২০২৬ ০৯:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রী, জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন পুরসভার কাউন্সিলররা। এই ধারাবাহিকতার বাইরে থাকেনি পূর্ব মেদিনীপুরও। 

Advertisement

এবার পুলিশের জালে ভগবানপুর-২ব্লক তৃণমূল সভাপতি উত্তম মাইতি ওরফে অরুণ এবং ওই ব্লকের অধীন জুখিয়া অঞ্চল তৃণমূল সভাপতি সন্দীপ জানা ওরফে বাবু। গত রাতে হলদিয়ার ভবানীপুর থানা এলাকা থেকে দু’জনকে অস্ত্র আইনে গ্রেপ্তার করা হয়েছে। উত্তম তৃণমূলের ব্লক সভাপতির পাশাপাশি অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের প্রধানও। অন্যদিকে সন্দীপ মুগবেড়িয়া গঙ্গাধর কলেজের কর্মী। তাঁরা ভগবানপুর বিধানসভার পরাজিত তৃণমূল প্রার্থী মানব পড়ুয়ার ঘনিষ্ঠ। ভোটের ফল বেরনোর পর মানব পড়ুয়া সহ তাঁর ঘনিষ্ঠদের অনেকেই এলাকাছাড়া। উত্তম এবং সন্দীপও এলাকাছাড়া ছিলেন। গত রাতে তাঁদের গ্রেপ্তার করে ভূপতিনগর থানার পুলিশ। তদন্তকারী অফিসার মৃন্ময় করণ তাঁদের ১০দিনের পুলিশ হেপাজতের আবেদন করে ধৃতদের আজ কাঁথি এসিজেএম কোর্টে পেশ করতে চলছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ