দলেই এসআইআর প্রয়োজন, বিস্ফোরক মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: দলে অবাঞ্ছিত লোকজনের সংখ্যা বেড়ে গিয়েছে। কর্মীরা হতাশাগ্রস্ত। তাই সাংগঠনিকভাবে দলে এসআইআর প্রয়োজন। এমনটাই মনে করেন নন্দীগ্রামের বিজেপি নেতা তথা দলের সহ সভাপতি প্রলয় পাল। মঙ্গলবার নিজের ফেসবুকে প্রলয়ের বিস্ফোরক পোস্ট, ‘চোরেরা কনভার্ট হচ্ছে জয় বাংলা থেকে জয় শ্রীরামে! দ্রুত দলে এসআইআর প্রয়োজন।’

Advertisement

এব্যাপারে প্রলয় বলেন, ‘দলের রাজ্য সভাপতি থেকে স্বাস্থ্যমন্ত্রী, বিধায়ক সক঩লেই দলের মধ্যে অবাঞ্ছিত কাজকর্ম নিয়ে সরব। অথচ, অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের মতো হাজার হাজার কর্মী খেটে দলটাকে এই জায়গায় এনেছে। কষ্ট হচ্ছে। আমি কর্মীদের আবেগের কথা বলেছি। আসলে দলে অবাঞ্ছিত লোকের আনাগোনা বেড়ে গিয়েছে। তাই দলে এসআইআর প্রয়োজন বলে মনে করি।’