Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জোড়া বৈঠক

সোমবার নবান্নে জোড়া বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটের সময় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথম বৈঠকটি হবে লোকায়ুক্ত নিযুক্ত করার জন্য।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জোড়া বৈঠক
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার নবান্নে জোড়া বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটের সময় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথম বৈঠকটি হবে লোকায়ুক্ত নিযুক্ত করার জন্য। সেখানে উপস্থিত থাকবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে। এরপর বিকেল ৪টা ১৫ মিনিটে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয় বৈঠকটি হবে রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও মেম্বারের নাম সুপারিশ নিয়ে। সেখানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকেও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ