Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতার রাজপথে এদেনি চলবে না কোনো অ্যাপ ক্যাব, বাড়তে পারে ভোগান্তি

ট্যাক্সি ধর্মঘট। ভোগান্তি নিত্য যাত্রীদের। আগামী ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল অ্যাপ ক্যাব, ট্যাক্সি, বাইক –ট্যাক্সি চালকদের বিভিন্ন সংগঠন

কলকাতার রাজপথে এদেনি চলবে না কোনো অ্যাপ ক্যাব, বাড়তে পারে ভোগান্তি
  • ২৮ আগস্ট, ২০২৬ ১১:৩৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাক্সি ধর্মঘট। ভোগান্তি নিত্য যাত্রীদের। আগামী ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল অ্যাপ ক্যাব, ট্যাক্সি, বাইক –ট্যাক্সি চালকদের বিভিন্ন সংগঠন। সেদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে পরিবহণ ভবনের দিকে যাবে এই মিছিল। 

Advertisement

জানা গিয়েছে, ট্যাক্সি চালকদের ৯ দফার দাবিতে লালবাজার অভিযান হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর কার্যত পরিবহণ ভবন চল অভিযান। সেদিনের ওই অভিযানের পরও রাজ্য সরকার দাবি বিবেচনা না করলে, তাহলে এইরকম লাগাতার ট্যাক্সি আন্দোলন করতে বাধ্য হবেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার গুরুদাস দাশগুপ্ত  ভবনে সাংবাদিক সম্মেলনে কার্যত এই হুঁশিয়ারি দিলেন এআইটিইসি, এআইসিটিইউ এবং এআইইউটিইউসির নেতৃবৃন্দ। 

আন্দোলনকারীদের অভিযোগ, তৃণমূল সরকার পরিবহণ ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। আর এখন সেই একই পথ অনুসরণ করছে বিজেপি সরকার। কার্যত হলুদ ট্যাক্সি এখন লুপ্ত প্রায়। পাশাপাশি ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় গলদ। ফলে অস্বাভাবিক হারে জরিমানা, পুলিশি জুলুম ও মিথ্যা মামলায়  নাজেহাল  ট্যাক্সি চালকরা। আর এইসমস্ত কারণেই এই আন্দোলন পরিবহণ ভবন চলো অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। তাই আগামী ৩ সেপ্টেম্বরের এই কর্মসূচিতে ট্যাক্সি, অ্যাপ-ক্যাব এবং সমস্ত বাইক-ট্যাক্সি চালকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে আন্দোলনকারীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ