নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলা বিপর্যয়ের উদ্ধারকাজে কর্মদক্ষতার ছাপ রাখায় কলকাতা পুলিশের ১০ কর্মীকে ‘জীবনরক্ষা পদক’ দিয়ে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পদকপ্রাপকরা হলেন যুগ্ম কমিশনার (আর্মড) বৈভব তিওয়ারি, ডেপুটি কমিশনার (সাউথ ওয়েস্ট ডিভিশন) ঈশানী পাল, ইনস্পেক্টর সোমনাথ মিত্র, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শৈলেশ টোপ্পো সহ অন্যরা। মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতা পুলিশে ৪০ হাজার শূন্যপদ রয়েছে। দ্রুত নিয়োগ হবে।’ মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, ‘সিভিল ডিফেন্সে নতুন টিম আত্মপ্রকাশ করবে পুজোর আগেই। ২০০ জনের দলের নাম হবে অর্জুন।’ এদিন মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন আলো বন্ধ হয়ে কিছুটা বিপত্তি ঘটে।



