Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কুয়োয় পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

বাড়ির কুয়োতে পড়ে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। শনিবার দুপুরে হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কণিষ্ক রায়।

কুয়োয় পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাড়ির কুয়োতে পড়ে মৃত্যু হল আড়াই বছরের এক শিশুর। শনিবার দুপুরে হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কণিষ্ক রায়। সে গুপ্তিপাড়ার সুলতানপাড়া রায়পাড়ার বাসিন্দা ছিল। তার বাবার নাম কৃষ্ণ রায়। তিনি মুম্বইতে ঠিকাদার সংস্থার কাজ করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণবাবুর পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেই সুবাদে বাড়িতে প্রচুর অতিথি সমাবেশ হয়েছে। অন্যদিকে, কণিষ্ক সবে হাঁটাচলা করতে শিখেছে। রায়বাড়ির কাছেই একটি কুয়ো আছে। এদিন দুপুরে শিশুটি কোনোভাবে নজর এড়িয়ে সেই কুয়োতে পড়ে যায়। পরে কোথাও তাকে খুঁজে না পাওয়ায় কুয়োতে তল্লাশি করা হয়। তখনই শিশুটির নিথর দেহ মেলে। ওই ঘটনায় পাড়াতে শোকের ছায়া নেমেছে। গুপ্তিপাড়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ বলেন, খুব মর্মান্তিক ঘটনা। শিশুটিকে কালনা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ