স্ট্রিট ফুডের নিরাপত্তা অভিযানে ডক্টর’স চয়েস
• নগরবাসীর স্বাস্থ্যরক্ষায় অভিনব উদ্যোগ নিল ভোজ্যতেলের অন্যতম নির্ভরযোগ্য ব্র্যান্ড ডক্টর’স চয়েস। সহযোগিতায় ভারত চেম্বার অব কমার্স। এই কর্মসূচিতে উপদেষ্টা হিসেবে থাকবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি)। অভিযানে উপস্থিত থাকবেন খাদ্যবিশেষজ্ঞ হরিপদ ভৌমিক, ডক্টর’স চয়েসের চিফ বিজনেস অফিসার ধীনাল ব্রহ্মভাট, সংস্থার মার্কেটিং ও স্ট্র্যাটেজি বিভাগের প্রধান শিবম আগরওয়াল, আওয়াধ ১৫৯০-এর কর্ণধার শিলাদিত্য চৌধুরী, ভারত চেম্বার অব কমার্সের ‘ফোসটাক’ প্রোগ্রামের কো-অর্ডিনেটর রুদ্রানি মিত্র প্রমুখ। প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ কলকাতার স্ট্রিট ফুডে পেট ভরান। অফিসপাড়ার খাবারই বহু মানুষের দুপুরের ভরসা। তাই ডেকার্স লেন, ডালহৌসি, জাকারিয়া স্ট্রিট, টেরিটি বাজার, সেক্টর ৫, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট অঞ্চল সহ কলকাতার প্রধান স্ট্রিট ফুড মার্কেটগুলিতে অভিযান চালানো হবে। খাবারের মান পরিদর্শন, বিক্রেতাদের পরামর্শদান, তেলের সঠিক ব্যবহার শেখানো সবই এই কর্মসূচিতে রয়েছে। এই প্রসঙ্গে ধীমান ব্রহ্মভাট বলেন, ‘এই শহরের গর্ব স্ট্রিট ফুড। পর্যটনেও এর গুরুত্ব রয়েছে। অথচ ঠিকঠাক পরামর্শ, প্রশিক্ষণ ও নিয়ম জানা না থাকায় অনেকেই সুরক্ষাবিধি মেনে খাবার পরিবেশন করেন না। সেদিকে নজর দেওয়া ও মানুষকে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করানোই আমাদের লক্ষ্য।’



