Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

অঞ্জলি জুয়েলার্স এমন একটি নাম যা বাঙালির জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এটি শুধুই গয়নার দোকান নয়, বরং একটা ঐতিহ্য।

টুকরো খবর
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অঞ্জলি জুয়েলার্স-এর মেন’স কালেকশনে নতুন মুখ

Advertisement

অঞ্জলি জুয়েলার্স এমন একটি নাম যা বাঙালির জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এটি শুধুই গয়নার দোকান নয়, বরং একটা ঐতিহ্য। সম্প্রতি নতুনত্বে ভরা একটি মেন’স কালেকশন বাজারজাত করেছে এই সংস্থা। আর সেই কালেকশনের মুখ হয়ে উঠেছেন কনটেন্ট ক্রিয়েটর লাফটার সেন ওরফে নিরঞ্জন মণ্ডল। আধুনিক প্রজন্মের কাছে লাফটার সেন এমনই এক মুখ যা তাদের হাসিয়েছে, ভাবিয়েছে এবং তাদের মনের কথা বলেছে। সম্প্রতি
অঞ্জলি জুয়েলার্সের মেন’স কালেকশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন তিনি। নিরঞ্জন জানান, এই কালেকশনের প্রতিনিধিত্ব করা তাঁর কাছে গর্বের বিষয়। এই কালেকশনের মাধ্যমে পুরুষরাও অনুভব করতে পারবেন গয়না শুধু একটি অ্যাক্সেসরি নয়, এটি অভিব্যক্তির প্রকাশ। এ প্রসঙ্গে সংস্থার কর্ণধার অনর্ঘ্য উত্তীয় চৌধুরী বলেন, ‘এই কোলাবরেশনটি সংস্কৃতি, সমাজ এবং বাণিজ্যের এক মিলনক্ষেত্র। নতুন প্রজন্মের পুরুষদের কাছে গয়না একটা ভাবনা, একটা আবেগ। তাঁরা অনুষ্ঠান অনুযায়ী গয়না পরতে ভালোবাসেন।’  সেই কথা ভেবেই অঞ্জলি জুয়েলার্সের মেন’স কালেকশনে আধুনিক পুরুষের জন্য নানা আধুনিক ডিজাইনের গয়না থাকবে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে ক্লাসিক ব্রোচ, চেন, পেন্ডেন্ট, হাত ও পায়ের কড়া, সিগনেট রিং, কাফ লিঙ্ক, লেয়ার্ড চেন, বিডেড ব্রেসলেট, ইয়ার কাফ।

ফ্যাশনেও সানরাইজ স্পাইসেস

•রান্নাঘরের সঙ্গী সানরাইজ মশলাকে কে না চেনে! এই সানরাইজ স্পাইসেস এবার হেঁশেলের সীমানা ছাড়িয়ে প্রবেশ করছে ওয়ার্ডরোবেও। ফ্যাশন জগতে এবার পা রাখতে চলেছে সানরাইজ। সঙ্গী সাসটেইনেবল ফ্যাশন ব্র্যান্ড ১৪৫ ইস্ট। বাঙালির অতিপরিচিত গামছাকে কেন্দ্র করে ফ্যাশনেবল পোশাক তৈরি করল তারা। বুনন, প্রথা ও নস্টালজিয়াকে সঙ্গী করে বাঙালির ওয়ার্ডরোবে ফ্যাশনের মাত্রা আর একটু বাড়িয়ে তুলতে আশাবাদী সানরাইজ স্পাইসেস। তাঁতিদের সঙ্গে কথা বলে আধুনিক নকশাকে গামছায় রূপদান করেছে ১৪৫ ইস্ট। এই প্রসঙ্গে সানরাইজ স্পাইসেস-এর বিজনেস হেড পীযূষ মিশ্র বলেন, ‘বাঙালিদের খাবার পাতে সানরাইজ সর্বদাই দৈনন্দিন জীবনের অংশ হয়ে থেকেছে। কিন্তু বাঙালিয়ানা মানে শুধুই খাওয়াদাওয়া নয়। বাঙালিয়ানা রয়েছে পোশাক পরিধানের ধরনেও। বাঙালি নিজের সংস্কৃতিকে বহন করে চলে পোশাকের মাধ্যমে। ফ্যাশনের দুনিয়ায় সেই মেজাজকেই আমরা ধরতে চেয়েছি।’ ১৪৫ ইস্ট-এর প্রতিষ্ঠাতা শোনা বদোনি জানালেন, ‘আমাদের সফরের উদ্দেশ্য পরম্পরাকে নতুন ভাবে তুলে ধরা। সানরাইজ-এর অংশীদার হয়ে মনে হচ্ছে আমাদের এই স্বপ্ন পূরণ হবে।’

অ্যাকাডেমিতে ‘দ্য ডিভাইন স্টেয়ার্স’
দ্য ডিভাইন স্টেয়ার্স। এককথায় বললে স্বর্গের সিঁড়ি। অ্যাক্রিলিকের কাজে সেই নৈর্ব্যক্তিক ভাবনাকে ইজেলে ফুটিয়ে তুলেছেন শিল্পী কুশল বণিক। এর আগেও কুশলের ছবি চিত্রপ্রেমীদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। তাঁর আঁকা প্রায় ৭৫টি ছবি নিয়ে আগামী ২৬ এপ্রিল থেকে অ্যাকাডেমি অব ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে শুরু হচ্ছে দ্য ডিভাইন স্টেয়ার্স নামের এই বিশেষ প্রদর্শনী। উদ্বোধন করবেন শিল্পী অসিত পাল ও শিল্পী সিদ্ধার্থ সেনগুপ্ত, আবৃত্তিকার দেবেশ ঠাকুর ও শিল্প সমালোচক গৌতম তা। প্রদর্শনী চলবে ২ মে পর্যন্ত। সময় বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ