Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টু ক রো খ ব র

পছন্দের শাড়ি থেকে বেনারসি সবই পাবেন এখানে। এটি স্টক ক্লিয়ারেন্সের সেল নয়। নতুন কালেকশনেও অফার রয়েছে

টু  ক  রো  খ ব র
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সাহাবাবুর আদি ঢাকেশ্বরী-তে জমিয়ে চৈত্র সেল

Advertisement

পছন্দের শাড়ি থেকে বেনারসি সবই পাবেন এখানে। এটি স্টক ক্লিয়ারেন্সের সেল নয়। নতুন কালেকশনেও অফার রয়েছে। যা বৈধ ১৪ এপ্রিল পর্যন্ত। শাড়িতে ছাড় পাবেন ১০-৬০ শতাংশ পর্যন্ত। এই সময়ে এখানে অনলাইনেও দেশে-বিদেশে কেনাকাটা চলে। চৈত্রের শেষদিন এই দোকানের সব শাখাতেই অনুষ্ঠিত হয় মহামিলন উৎসব। কলকাতা ছাড়াও বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর, কোচবিহার ও বাংলাদেশের ঢাকার শাখাও সেজে ওঠে। এই সময় এখানে বেনারসির রেঞ্জ পাবেন ২০০০-৫০,০০০ টাকার মধ্যে। ৮০০০-৯০০০ টাকার কাঞ্জিভরম পাবেন অর্ধমূল্যে। ঢাকাই শাড়িতে পাবেন ৬০ শতাংশ ছাড়। ৫০০ টাকা থেকে ঢাকাইয়ের দাম শুরু। বিয়ের জন্য মঙ্গল বেনারসি নিয়ে আসা হয়। এই শাড়ি বেনারসের আরাধ্য বিশ্বনাথ (মহাদেব)-এর আশীর্বাদধন্য। তাতে পাবেন ১৫ শতাংশ ছাড়। দাম শুরু ৫০০০ টাকা থেকে। ৫০,০০০ টাকার বেনারসিও পাবেন। মলমল, খাদি, কেরালা কটন সবই মিলবে। শাড়ির রেঞ্জ শুরু ৪০০  টাকা থেকে।

 

কেকস-এর নতুন শোরুম
• উৎসব মানেই পেটপুজো। আর রসনাকে তৃপ্ত করতে দেশের সীমা ছাড়িয়ে বিদেশের খাবারও আস্থা রেখেছে বাঙালি। স্ট্রিট ফুড যেমন সে ভালোবেসে খায়, তেমনই কেক কনফেকশনারিজেও তার রুচি আছে। কলকাতার বাঙালির কাছে তাই কেকস জনপ্রিয় হতে সময় নেয়নি। গোটা শহর জুড়েই কেকস-এর নানা শাখা রয়েছে। এবার কলকাতার ব্যস্ততম বাজার এলাকা নিউ মার্কেটে কেকস-এর নতুন শোরুম খুলল।

সম্পর্কিত সংবাদ