Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারত থেকে চাল আমদানির উপরেও শুল্ক, হুমকি ট্রাম্পের

ভারতীয় পণ্যের উপর চড়া ৫০ শতাংশ ট্যারিফ চাপিয়েছেন আগেই। এবার ভারতীয় চাল আমদানির উপর নতুন করে শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারত থেকে চাল আমদানির উপরেও শুল্ক, হুমকি ট্রাম্পের
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ভারতীয় পণ্যের উপর চড়া ৫০ শতাংশ ট্যারিফ চাপিয়েছেন আগেই। এবার ভারতীয় চাল আমদানির উপর নতুন করে শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষায় এটাই সবচেয়ে কার্যকর পদক্ষেপ। একই সঙ্গে তিনি কানাডা থেকে সার আমদানি কমাতেও উদ্যোগী হয়েছেন। সেই লক্ষ্যে কানাডার সারের উপরও চড়া শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। অত্যাধিক শুল্কের হাত থেকে বাঁচতে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির উপর জোর দিচ্ছে ভারত। বহুদিন ধরেই এই নিয়ে আলোচনা চলছে। তবে এখনও তা দিনের আলো দেখেনি। এই অবস্থায় ফৌ মার্কিন হুঁশিয়ারিতে চাল রপ্তানির উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisement

সোমবার হোয়াইট হাউসে কৃষি নিয়ে বৈঠক সারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই কৃষকদের এক হাজার ২০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সেই ঘোষণার পরেই ভারতীয় চাল এবং কানাডার সারের উপর ট্র্যারিফ চাপানোর হুমকি দেন। ট্রাম্পের সাফ কথা, ভারত থেকে এখানে চাল মজুত করা যাবে না। বলেন, আমদানির ফলে দেশীয় উৎপাদকদের উৎপাদনই চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাছাড়া মুদ্রাস্ফীতি এবং পণ্যের দাম কমে যাওয়ায় কৃষকদের জীবন জীবিকা চাপের মুখে। এই অবস্থায় কৃষি বাজারে স্থিতাবস্থা আনতেই এই সহায়তা বলে তিনি জানিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ