Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পের নামে মনোনয়ন

২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত করলেন মার্কিন পার্লামেন্টের সদস্য বাডি কার্টার।

নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পের নামে মনোনয়ন
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত করলেন মার্কিন পার্লামেন্টের সদস্য বাডি কার্টার। নোবেল শান্তি পুরস্কার কমিটিকে লেখা এক চিঠিতে তিনি মার্কিন প্রেসিডেন্টকে ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ‘স্থপতি’ হিসেবে তুলে ধরেছেন। কার্টার লিখেছেন, ১২ দিনের তথাকথিত এই যুদ্ধ থামিয়ে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কায় জল ঢেলেছেন ট্রাম্প। আর সেই সূত্রেই ‘অনবদ্য ও ঐতিহাসিক ভূমিকা’ পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কার্টার আরও লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব ইরান ও ইজরায়েলের মধ্যে সশস্ত্র সংঘাত বন্ধে সাহায্য করেছে। শুধু তাই নয়, বিশ্বের সর্ববৃহৎ সন্ত্রাসবাদবাদে মদতদাতার (ইরান প্রসঙ্গে) হাতে এই গ্রহের সবচেয়ে মারাত্বক প্রাণঘাতী অস্ত্র (পরমাণু বোমা) আসাও ঠেকিয়েছেন তিনি।’ তবে নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব এই প্রথম নয়। এর আগে চলতি বছরের গোড়ার দিকে তাঁর নাম সুপারিশ করেছিলেন রিপাবলিকান নেতা ডারেল ইসা। সম্প্রতি পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার নোবেল শান্তি পুরস্কার কমিটিকে চিঠি লিখে ট্রাম্পের নাম সুপারিশ করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ