Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

এয়ার ফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি অন্য বিমানে চেপে দাভোসে ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সুইৎজারল্যান্ডের দাভোসের উদ্দেশে রওনা হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ান।

এয়ার ফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি অন্য বিমানে চেপে দাভোসে ট্রাম্প
  • ২২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সুইৎজারল্যান্ডের দাভোসের উদ্দেশে রওনা হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ান। তার কিছুক্ষণের মধ্যেই ‘সামান্য প্রযুক্তিগত ত্রুটি’র কারণে ওয়াশিংটন ডিসির কাছে সেনা ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউসে ফিরে যায় বিমানটি। হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট জানান, মঙ্গলবার উড়ানের কিছুক্ষণের মধ্যেই এয়ার ফোর্স ওয়ানে কিছু ত্রুটি ধরা পড়ে। নিরাপত্তার কারণে তড়িঘড়ি প্রেসিডেন্ট সহ বাকিদের নিয়ে নিরাপদে জয়েন্ট বেস অ্যান্ড্রিউস সেনাঘাঁটিতে অবতরণ করে বিমানটি। পরে অন্য বিমানে প্রথমে জুরিখে নামেন ট্রাম্প। তারপর মেরিন ওয়ানের কপ্টারে দাভোসের উদ্দেশে রওনা দেন তিনি।

Advertisement

বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমান হিসাবে পরিচিত এয়ার ফোর্স ওয়ান। সেই বিমানে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় তড়িঘড়ি তা পরীক্ষানিরীক্ষা করে দেখেছেন প্রযুক্তিবিদরা। জানা গিয়েছে, দাভোসের ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে বক্তব্য রাখার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজায় পুনর্গঠন ও  প্রশাসনিক কাজের তদারকির জন্য গঠিত ‘বোর্ড অব পিস’ ঘোষণা অনুষ্ঠানেও অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডের দখলদারি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিবাদে জড়িয়েছেন ট্রাম্প। নিজের অবস্থান থেকে পিছনে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়েছেন তিনি। এই আবহে দাভোসের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ