Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২৬০-এর বেশি আসনে জিতবে তৃণমূল, বিজয়া সম্মিলনিতে দাবি মন্ত্রীর

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই ভোটে তৃণমূল কংগ্রেস ২৯৪টির মধ্যে ২৬০টির বেশি আসনে জয়লাভ করবে

২৬০-এর বেশি আসনে জিতবে  তৃণমূল, বিজয়া সম্মিলনিতে দাবি মন্ত্রীর
  • ১২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই ভোটে তৃণমূল কংগ্রেস ২৯৪টির মধ্যে ২৬০টির বেশি আসনে জয়লাভ করবে।  শনিবার আমতা, বাগনান এবং উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনি থেকে দলীয় কর্মীদের সামনে এই দাবিই করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন বিকেলে আমতা বিধানসভার কাশমূলী উচ্চ বিদ্যালয়, বাগনান বিধানসভায় বাগনানের একটি কমিউনিটি হলে এবং উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে বিজয়া সম্মিলনি অনুষ্ঠিত হয়। পুলকবাবু ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া (গ্রামীণ) জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, এই জেলার তৃণমূল সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুণাভ সেন, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস প্রমুখ। এদিন তৃণমূল নেতারা কর্মীদের বলেন, ‘কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন। লড়াইয়ের জন্য প্রস্তুত হন।’ তৃণমূল সূত্রে খবর, কালীপুজো পর্যন্ত বুথে বুথে বিজয়া সম্মিলনি চলবে। তারপরেই প্রতিটি কর্মীকে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এবার নির্বাচনের আগে রাজ্যে এসআইআর নিয়ে চক্রান্ত হচ্ছে বলেও সতর্ক করে দিয়েছেন একাধিক তৃণমূল নেতা। তার জন্য প্রতিটি কর্মীকে দায়িত্ব নিয়ে বুথে বসতে হবে। বুথে সপ্তাহে চারদিন একঘণ্টা করে সময় দিতে হবে। দলীয় কর্মীদের প্রতি মাসে প্রত্যেক বাড়িতে একবার করে যাওয়ার পরামর্শ দিয়েছে তৃণমূল নেতৃত্ব।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ