Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শোভাবাজার নাটমন্দিরে শুরু সুতানুটি উৎসব

উত্তর কলকাতার রাজা নবকৃষ্ণ স্ট্রিটে শোভাবাজার নাটমন্দিরে ৩৩তম সুতানুটি উৎসব শুরু হল শনিবার। তা চলবে সোমবার পর্যন্ত।

শোভাবাজার নাটমন্দিরে শুরু সুতানুটি উৎসব
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার রাজা নবকৃষ্ণ স্ট্রিটে শোভাবাজার নাটমন্দিরে ৩৩তম সুতানুটি উৎসব শুরু হল শনিবার। তা চলবে সোমবার পর্যন্ত। শনিবার সন্ধ্যায় সুতানুটি পরিষদের আয়োজনে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গলাচরণের মধ্য দিয়ে সূচনা হয় উৎসবের। সুতানুটি উৎসবের সভাপতি অনিন্দ্যকুমার মিত্র স্বাগত ভাষণে অনুষ্ঠানের তাৎপর্য ও ইতিহাস ব্যাখ্যা করেন। গুণীজন সংবর্ধনা, উত্তমকুমারের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি, বিতর্ক সভা, শ্রুতিনাটক, রবীন্দ্রনাথের গান, বাউল গান প্রভৃতি হবে। অংশ নেবেন পরিষদের সদস্য শিল্পীবৃন্দরাও। এলাকার মানুষদের মধ্যে উৎসাহ ও  উদ্দীপনা রয়েছে। পরিষদের যুগ্ম সম্পাদক চন্দন দত্ত বলেন, ‘সুতানুটি পরিষদের উদ্যোগে বহুবছর ধরে উত্তর কলকাতার ইতিহাস প্রসিদ্ধ স্থানে স্মারক ফলক লাগানো হয়েছে। উদ্দেশ্য, অঞ্চলের ইতিহাসকে বেশি মাত্রায় সকলের কাছে তুলে ধরা। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ