আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস, ধৃত ৯
  • ১৯ নভেম্বর, ২০২৬ ১১:২৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের জাল গুঁড়িয়ে দিতে বড়োসড়ো সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স। ‘নেশা মুক্ত ভারত অভিযান’-এর অধীনে ১৪ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তল্লাশি চালায় এএনটিএফ। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বিভিন্ন জেলায় দফায় দফায় অভিযান চালানো হয়। এই তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৯৪ লক্ষ অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিভিন্ন জেলায় অভিযান চালায় এএনটিএফ। এই তল্লাশিতে ১৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তারপর সেই মাদকগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলির বাজার মূল্য প্রায় ৯৪ লক্ষ টাকা। এই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি আরও ১২ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই ঘটনায় তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে। এই সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে এএনটিএফ পশ্চিমবঙ্গ। এই মাদকচক্র শুরু কোথা থেকে, এবং কোথায় পাচার হওয়ার কথা ছিল সেই বিষয়েও খতিয়ে দেখছে তদন্তকারীরা। এই পাচার চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের শনাক্ত করার জন্য পরবর্তী তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।