এবার র‌্যাফের জন্য পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন গড়ছে লালবাজার
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেড়শো বছরের প্রাচীন কলকাতা পুলিশে এই প্রথম র‌্যাফের জন্য 

Advertisement

পৃথক ব্যাটালিয়ন তৈরি হবে। লালবাজারের পাঠানো লিখিত প্রস্তাবে মঙ্গলবার সম্মতি দিয়েছে নবান্নের স্বরাষ্ট্র দপ্তর। উল্লেখ্য, বাম আমলে কমব্যাট ফোর্সের অধীনে কলকাতা পুলিশে র‌্যাফের এই ইউনিটটি তৈরি হয়েছিল। 
বর্তমানে ডিসি কমব্যাটের অধীনে কলকাতা পুলিশে কমব্যাট ফোর্স, কমান্ডো বাহিনী, র‌্যাপিড অ্যাকশন ফোর্স বা র‌্যাফ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজির মতো চারটি স্পেশাল ফোর্স কর্মরত। র‌্যাফ যেন কিছুটা হলেও অবহেলিত ছিল। তাই এবার বিজেপি সরকার শুধুমাত্র র‌্যাফের জন্যই পূর্ণাঙ্গ একটি ব্যাটালিয়ন তৈরি করছে। আগামীতে কলকাতা শহরে আইন শৃঙ্খলা মোকাবিলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেবে এই নতুন র‌্যাফের ব্যাটালিয়ন। উল্লেখ্য, তৃণমূল আমলে কলকাতা পুলিশে এক যুগের বেশি সময় ধরে এসআই, সার্জেন্ট এবং কনস্টেবল পদে নিয়োগ বন্ধ ছিল। ফলে কলকাতার থানা- ফাঁড়ি, গোয়েন্দা বিভাগের পাশাপাশি আর্মড পুলিশের ব্যাটালিয়নে কর্মী সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে আচমকা ভাঙড় অধিগ্রহণের জেরে  কর্মী সংকট আরও ঘোরালো হয়ে ওঠে। সেকথা মাথায় রেখেই রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই কলকাতা পুলিশে কর্মী নিয়োগে জোর দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। কারণ, এমনিতেই কলকাতাকে ‘মিছিল নগরী’ বলে পরিচিত। কলকাতা শহরের কলেজ স্ট্রিট, ওয়েলিংটন স্কোয়ার, রানি রাসমণি অ্যাভিনিউ, ওয়াই চ্যানেল, মেট্রো চ্যানেল, রামলীলা ময়দান, শহিদ মিনারে রোজ গড়ে মিছিল-মিটিং, বিক্ষোভ সমাবেশ লেগেই থাকে। এই বিক্ষোভ-সমাবেশ সামাল দিতে র‌্যাফকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।  নবান্নের ওই নির্দেশিকা বলা হয়েছে, র‌্যাফের এই নতুন ব্যাটালিয়নের মাথায় থাকবেন ডিসি পদমর্যদার একজন আইপিএস অফিসার। কলকাতা পুলিশের কর্মরত পুলিশকর্মীদের থেকে বাছাই করে এই ব্যাটালিয়ন গঠন করা হবে। ব্যাটালিয়নে মোট ৭৯০টি পদ তৈরি হয়েছে। যার মধ্যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইনস্পেক্টর, এসআই, সার্জেন্ট, কনস্টেবলের মত পদ থাকছে।