Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, তিন সদ্যোজাতের মৃত্যু

মহারাষ্ট্রের অমরাবতীতে মর্মান্তিক দুর্ঘটনা। জেলা মহিলা হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বা নিকু-তে ভেন্টিলেটর বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিন নবজাতকের।

হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, তিন সদ্যোজাতের মৃত্যু
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৮:৪৩
Prefer us on Google

মুম্বই, ২৪, আগস্ট:  মহারাষ্ট্রের অমরাবতীতে মর্মান্তিক দুর্ঘটনা। জেলা মহিলা হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বা নিকু-তে ভেন্টিলেটর বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিন নবজাতকের। সোমবার, ২৪ আগস্ট ভোর প্রায় সাড়ে ৩টা নাগাদ হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত নিকুতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Advertisement

প্রাথমিক তদন্তে অনুমান, একটি ভেন্টিলেটরে বিস্ফোরণের পরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার সময় ওই ওয়ার্ডে মোট ৩৯ জন নবজাতক ভর্তি ছিল। আগুন লাগতেই কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতালকর্মীরা দ্রুত উদ্ধারকাজে নামেন। চিকিৎসা সরঞ্জাম বিচ্ছিন্ন করে একে একে শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

তবে আগুনের ভয়াবহতায় তিন নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। গুরুতরভাবে আক্রান্ত অন্তত ছয় সদ্যোজাতকে উন্নত চিকিৎসার জন্য কাছের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগুনের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। ভেন্টিলেটর বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল কি না, তা তদন্ত করে নিশ্চিত করার চেষ্টা চলছে। হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা পরিকাঠামো নিয়েও উঠছে প্রশ্ন।

Advertisement
সম্পর্কিত সংবাদ