Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মহুয়া

এবার গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মহুয়া
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ‘বোরখা পরে ডিম ছুড়ুন’– নিজের সাংসদ কার্যালয়ের সামনে ভিড়ের উদ্দেশ্যে করা এই মন্তব্যের জেরে ফের আইনি জটিলতায় পড়েছেন তিনি। এই মন্তব্যের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় কৃষ্ণনগর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২৮ অগাস্টের মধ্যে তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের কাছে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী। আদালত আবেদন মঞ্জুর করে সোমবার মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য তালিকাভুক্ত করেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ