Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এবিভিপি নেতার হুঁশিয়ারি, পাত্তা দিতে নারাজ শতরূপ!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ও এবিভিপি নেতা নিখিল দাস আক্রমণ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষকে।

এবিভিপি নেতার হুঁশিয়ারি, পাত্তা দিতে নারাজ শতরূপ!
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ও এবিভিপি নেতা নিখিল দাস আক্রমণ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষকে। তিনি সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে বলেন, ২০২১ সালে শতরূপের হলফনামা অনুযায়ী, তিনি শ্লীলতাহানিতে অভিযুক্ত। তাঁর প্রশ্ন, এটায় কি তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন? এদিকে, ওই নিখিল দাসের বিরুদ্ধে বামেদের অভিযোগ, তিনি ২০১৪ সালে ‘হোক কলরব’ আন্দোলনের সময় শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। নিখিলবাবুর বক্তব্য, তিনি ওই মামলা থেকে বেকসুর খালাস হয়েছেন। তিনি আইনি পথে যাওয়ার হুশিয়ারিও দিয়েছেন। জানা গিয়েছে, শতরূপের ওই মামলাটি ২০০৮ সালে আশুতোষ কলেজে পড়াকালীন তৃণমূলের সঙ্গে একটি ঝামেলার পরিপ্রেক্ষিতে ঘটেছিল। এই বিষয়ে শতরূপ বলেন, এদের প্রশ্নের আমি কোনো উত্তর দিই না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ