Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নৃত্যের তালে

তাহিয়া ডান্স অ্যাকাডেমির দ্বিতীয় বার্ষিক নৃত্যানুষ্ঠান ‘প্রবাহ ২৬’ সম্প্রতি অনুষ্ঠিত হল কামারহাটির নজরুল মঞ্চে।

নৃত্যের তালে
  • ১৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তাপস কাঁড়ার: তাহিয়া ডান্স অ্যাকাডেমির দ্বিতীয় বার্ষিক নৃত্যানুষ্ঠান ‘প্রবাহ ২৬’ সম্প্রতি অনুষ্ঠিত হল কামারহাটির নজরুল মঞ্চে। প্রার্থিতা মাজীর পরিচালনায় নানা রঙের নৃত্যে সাজানো ছিল সমগ্র অনুষ্ঠান। ওড়িশি নৃত্যের মধ্যে দিয়ে জগন্নাথদেবের আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। গুরু বন্দনার পর বসন্ত রাগে ওড়িশি নৃত্য বসন্ত পল্লবী পরিবেশন করেন সংস্থার নৃত্যশিল্পীরা। প্রার্থিতা মাজীর একক পরিবেশনা ছিল কিরওয়ানী পল্লবী। নয়ন, দেহভঙ্গি ও পদ তালে প্রার্থিতা নৃত্যের ভাবকে ফুটিয়ে তুলেছেন। পরবর্তী নৃত্যের বিষয় ছিল ‘মা’। নাচের মধ্যে দিয়ে মায়ের স্নেহ, মমতা, ভালোবাসার সম্পর্ককে তুলে ধরা হয়। ‘আবোল তাবোল’-এর ছড়ার গানে রকমারি নাচ পরিবেশন করে শিশুশিল্পীরা। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষকে স্মরণে রেখে পরিবেশিত হয় ‘মহারাজা তোমারে সেলাম।’ রামগোপাল পাইন ও সম্প্রদায় বেহালায় পাশ্চাত্য সংগীতের সুর শোনান। অনুষ্ঠানের শেষ পরিবেশনা ছিল রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা অবলম্বনে ‘আলোয় ফেরা’।

Advertisement

Advertisement
সম্পর্কিত সংবাদ