অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে দিল্লি থেকে আরিয়ান দীপক জৈন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ। তবে শনিবার সেই গ্রেপ্তারিকে ‘বেআইনি’ বলল বান্দ্রা আদালত। দীপককে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার বান্দ্রা থানায় মামলা দায়ের হয়। অভিযোগ, সমাজমাধ্যমে অভিনেত্রীর বিকৃত ছবি ছড়িয়েছিলেন দীপক। আদালতের পর্যবেক্ষণ, মুম্বইয়ে আনার আগে অভিযুক্তকে সেখানকার ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়নি। গ্রেপ্তারির ক্ষেত্রে নিয়মও যথাযথভাবে মানা হয়নি। কেন গ্রেপ্তার, তার সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারেনি পুলিশ।
Advertisement



