মুম্বই, ১৫ নভেম্বর: বক্স অফিসে রেকর্ড গড়ার দৌড় অব্যাহত রণবীর কাপুর অভিনীত রামায়ণের। প্রথম সপ্তাহে দুর্দান্ত ব্যবসার পর দ্বিতীয় সপ্তাহের শনিবারেও ছবির আয় বাড়ল উল্লেখযোগ্যভাবে। মুক্তির দশম দিনে ছবিটি ভারতে ৭২.৯০ কোটি টাকা আয় করেছে। এর ফলে ছবির মোট ভারতীয় নেট কালেকশন বেড়ে দাঁড়িয়েছে ৬৮৫.৬০ কোটি টাকায়।
দ্বিতীয় সপ্তাহের শুক্রবার ছবির আয়ে কিছুটা পতন দেখা গেলেও শনিবার ফের ঘুরে দাঁড়ায় নীতেশ তিওয়াড়ি পরিচালিত রাময়ণ। নবম দিনে যেখানে আয় ছিল ৪৮.১০ কোটি টাকা, সেইখানে দশম দিনে তা অনেকটাই বেড়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১২০০ কোটি টাকার ব্যবসার গণ্ডি পেরিয়ে গিয়েছে ছবিটি। পাশাপাশি পুষ্পা ২ এবং ধুরন্ধর ২-এরপর দ্রুততম সময়ে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করা তৃতীয় ভারতীয় ছবি হয়ে উঠেছে এই রামায়ণ। প্রথম সাত দিনেই ভারতে ৫৬৪ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। প্রথম সোমবার ১০৭.৫০ কোটি টাকা আয় করে হিন্দি ছবির ইতিহাসে সর্বোচ্চ সোমবারের কালেকশনের নজিরও গড়ে। নীতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা প্রযোজিত এই ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্ত এবং অরুণ গোভিল। আগামী দিনেও একই ভাবে দর্শকদের নজর কাড়বে রামায়ণ এমনাটই আশা রাখা হচ্ছে নির্মাতারা।



