মুম্বই, ১৩ নভেম্বর: বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে রণবীর কাপুরের রামায়ণ। নীতিশ তিওয়ারি পরিচালিত এই সিনেমা ঢুকে পড়লো হাজার কোটি টাকার এলিট ক্লাবে। এই এলিট ক্লাবে পৌঁছে যাওয়া ১১তম ভারতীয় চলচ্চিত্র হল রামায়ণ। মুক্তির অষ্টম দিনে রামায়ণ বিশ্বজুড়ে ১০৩৩ কোটি ৫৫ লক্ষ টাকা আয়ের মাইলফলক স্পর্শ করল। এর মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজারে এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৬৭৫ কোটি ৫ লক্ষ টাকা।
অন্যদিকে বিদেশে রামায়ণ এখনো পর্যন্ত আয় করেছে ২৫৮ কোটি ৫০ লক্ষ টাকা। অষ্টম দিনে সিনেমাটি হিন্দি সংস্করণ থেকে আয় করেছে ৪৩ কোটি টাকা। এছাড়া কন্নড় থেকে ৩ কোটি ২৫ লক্ষ মালয়ালম ভাষায় দু কোটি ৮০ লক্ষ তেলেগু ভাষায় ২ কোটি ৩০ লক্ষ আয় করেছে। হাজার কোটিতে পৌঁছানোর ক্ষেত্রে তৃতীয় দ্রুততম ভারতীয় চলচ্চিত্রের নাম হলো রামায়ণ। এর আগে ধুরন্ধর টু ও পুষ্পা টু মুক্তির সাত দিনের মধ্যে বিশ্বব্যাপী হাজার কোটি টাকার মাইলফলকে পৌঁছেছিল। রামায়ণ ছাড়াও এর আগে ভারতীয় সিনেমার মধ্যে দঙ্গল, ধুরন্ধর টু, বাহুবলী টু, পুষ্পা টু, ধুরন্ধর, আর আর আর, কেজিএফ চ্যাপ্টার টু, জওয়ান, পাঠান, এবং কালকি ২৮৯৮ এডি হাজার কোটি টাকার এলিট ক্লাবে পৌঁছেছিল।



