বিষ্ণুপ্রিয়ার মনে একটাই প্রশ্ন— আবার কবে দেখা হবে নিমাইয়ের সঙ্গে? অন্যদিকে, শ্রীবাসের বাড়িতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। মালিনীর প্রসবযন্ত্রণা উঠলে তাঁকে সাহায্য করার জন্য ধাই আনতে ছুটে যায় নিমাই। এভাবেই এগচ্ছে আকাশ আটের ধারাবাহিক ‘নদের নিমাই’। ইতিমধ্যেই দর্শকের ভালো লেগেছে এই ধারাবাহিক। নিমাইয়ের ভূমিকায় রণিত বসু, অদ্বৈত আচার্যর চরিত্রে বোধিসত্ত্ব মজুমদার, শচীমাতার ভূমিকায় অনুসুয়া মুখোপাধ্যায়, লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অনিন্দিতা জানা অভিনয় করছেন।
Advertisement



