দীপাবলিতে ২০০ বছরের পুরনো পান্নার হার পরে বিতর্কে করিনা
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দীপাবলির সাজে ৩০ ক্যারেটের পান্নার হার পরে বিতর্কে জড়ালেন করিনা কাপুর খান। অভিনেত্রীর পরনে থাকা প্রায় ২০০ বছরের পুরনো এই পারিবারিক অলংকারে খোদাই করা রয়েছে কোরানের বিশেষ আয়াত ‘আয়াতুল কুরসি’। ভোপালের প্রাক্তন নবাব পরিবারের ঐতিহ্যবাহী এই গয়না সইফ আলি খানের পরিবারের উত্তরাধিকারসূত্রে পাওয়া। তবে সাজের অঙ্গ হিসাবে ধর্মীয় আয়াত ব্যবহারের বিরোধিতা করে করিনাকে আইনি নোটিস পাঠিয়েছেন কংগ্রেস মুখপাত্র আব্বাস হাফিজ। নোটিসে অভিনেত্রীর ছবি সমাজমাধ্যম থেকে সরানো এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যদিকে, করিনার পাশে দাঁড়িয়েছে হিন্দু সংগঠন। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

Advertisement