এ বার মাইক্রোড্রামার দুনিয়ায় আমির খান, হাত মেলালেন ফারহান আখতারের সঙ্গে
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বদলাচ্ছে বিনোদনের ধরন। পূর্ণদৈর্ঘ্যের সিনেমার পাশাপাশি জনপ্রিয় হচ্ছে ছোটো পর্বের মাইক্রোড্রামাও। সেই ঘরানাতেই এবার কাজ করবেন আমির খান। তাঁর প্রযোজনা সংস্থার তরফে লঞ্চ করা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। আমির খান প্রোডাকশনসের সঙ্গে  হাত মেলাচ্ছে ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্ট। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এই উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। নতুন নানা বিষয়ে কাজ হবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে একাধিক পরিচালকের সঙ্গে চুক্তিবদ্ধও হবে দুই প্রযোজনা সংস্থা। শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। পাশাপাশি শুরু হবে প্রথম মাইক্রোড্রামার কাজ।

Advertisement