পারিবারিক টানাপোড়েনের নাট্যরূপ ‘রিয়েলিটি শো’, প্রথম মঞ্চায়ন বেলঘরিয়ায়
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নানা সমস্যায় জর্জরিত মধ্যবিত্ত পরিবার। সেই সব পারিবারিক সমস্যাকে নাটকে রূপক হিসাবে তুলে ধরেছেন নাট্যকার ও পরিচালক ডাঃ অমিতাভ ভট্টাচার্য। বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমির প্রযোজনায় ‘রিয়েলিটি শো’ নাটকটি প্রথম মঞ্চায়িত হল সম্প্রতি। নাটকে দিয়ার চরিত্রে পায়েল রায় অভিনয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। পরিচালক দিয়ার মাধ্যমে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের তুলে ধরেছেন। যে কোনো মূল্যে টিকে থাকার লড়াই চালাতে গিয়ে মেয়েটি ক্লান্ত। দিয়ার মা ধৃতিকণা ভট্টাচার্য দীর্ঘ দিন মঞ্চে অভিনয় করেছেন। তাঁর অভিনয়ে অসহায়তার মুহূর্তগুলি অসাধারণভাবে মূর্ত হয়ে উঠেছে। সন্দীপ রায়ের ( বদন চাঁদ) অভিনয় বেশ উপভোগ্য। নজর কেড়েছেন মিম চক্রবর্তী, জয়শ্রী চক্রবর্তী, স্নেহা হাজরা ও প্রীতি মজুমদার। গুলগুলানির চরিত্রে নাট্যকার ও পরিচালক ডাঃ অমিতাভ ভট্টাচার্য অনবদ্য। অমিত ঘোষের শব্দ প্রক্ষেপণ ঠিকঠাক থাকলেও দেবপ্রসাদ ঘোষের আলোক সম্পাদন বিচ্যুতি আগামী দিনে শুধরে নিতে পারবেন বলে আশা রাখি।

Advertisement

তাপস কাঁড়ার