ইফিতে জোড়া সুখবর বাংলা ছবির
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গোয়া: ৫৭তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব (ইফি)-এ বাংলা সিনেমার জন্য জোড়া সুখবর। গোয়ায় আয়োজিত এই উৎসবে ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে জায়গা পেয়েছে শেখর দাশ পরিচালিত ‘পাগলা ঘোড়া’। অন্যদিকে, সেরা নবাগত পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন পরিচালক সমর্পণ সেনগুপ্ত। তাঁর পরিচালিত ছবি ‘প্রত্যাবর্তন’। আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে এই উৎসব। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। শুক্রবার, প্রকাশ্যে এসেছে ইন্ডিয়ান প্যানোরমায় নির্বাচিত ছবির তালিকা। ফিচার বিভাগে মোট ২০টি ছবি নির্বাচিত হয়েছে। তার মধ্যে একটি মাত্র বাংলা। বাদল সরকারের কালজয়ী নাটক অবলম্বনে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত, সুজন মুখোপাধ্যায় ও চান্দ্রেয়ী ঘোষ। পরিচালক শেখর বলেছেন, ‘অনেকদিন পর ছবি করলাম। আমি অবাকই হয়েছি। বাদল সরকারকে ট্রিবিউট দিয়েছি এই সিনেমার মাধ্যমে’।

Advertisement