বড়োপর্দায় ফিরছে বিক্রম-শোলাঙ্কি জুটি, প্রকাশ্যে ‘রাজকন্যা’র ফার্স্ট লুক
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বড়োপর্দায় ফিরছে বিক্রম চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়ের জুটি। প্রকাশ্যে এল তাঁদের পরের ছবি ‘রাজকন্যা’র ফার্স্ট লুক। পরিচালনায় জয়দীপ বন্দ্যোপাধ্যায়। ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের হাত ধরে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল বিক্রম-শোলাঙ্কির জুটি। পরে ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতেও নজর কাড়েন তাঁরা। এবার ‘রাজকন্যা’ ছবিতে নতুন প্রেমের গল্প নিয়ে ফিরছেন দুই তারকা। ছবিতে দিব্যর চরিত্রে বিক্রম এবং সোমদত্তার ভূমিকায় অভিনয় করবেন শোলাঙ্কি। ইতিমধ্যে শুরু হয়েছে শ্যুটিং। জানা গিয়েছে, নয়ের দশকের কলকাতাকে পটভূমি করে এগোবে ছবির কাহিনি। স্কুলজীবনে শুরু হওয়া প্রেম কীভাবে কলেজ পেরিয়ে জীবনের পরিণত পর্যায়ে পৌঁছে বদলে যায়, তা ফুটে উঠবে তিনটি সময়কালের প্রেক্ষাপটে। বিক্রমকে দেখা যাবে দুই ভিন্ন বয়সে। ছবির প্রযোজনার দায়িত্বে বিক্রম চ্যাটার্জি ফিল্মস ও ড্রিমস অন সেল।আগামী বছর বড়োপর্দায় মুক্তি পাবে এই সিনেমা।

Advertisement