Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বিরক্ত করণ

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ‘রঞ্ঝানা’ ছবির ক্লাইম্যাক্স বদলের সমালোচনা করলেন প্রযোজক-পরিচালক করণ জোহর

বিরক্ত করণ
  • ৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ‘রঞ্ঝানা’ ছবির ক্লাইম্যাক্স বদলের সমালোচনা করলেন প্রযোজক-পরিচালক করণ জোহর। তাঁর বক্তব্য, ‘পরিচালকের মত ছাড়া এভাবে ছবিতে কাটাছেঁড়া করা উচিত নয়। আইনগতভাবে হয়তো প্রযোজক সবকিছুই করতে পারেন, তবে নৈতিকতার দিকটাও তো ভেবে দেখতে হবে।’ ধনুষ ও সোনম কাপুর অভিনীত ‘রঞ্ঝানা’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। সম্প্রতি বড়পর্দায় পুনর্মুক্তি পেতেই দেখা যায় এআইয়ের সাহায্যে বদলে ফেলা হয়েছে ক্লাইম্যাক্স। সেখানে ধনুষের চরিত্রটি মারা যাচ্ছে না, বরং বেঁচে উঠছে। তার জেরে ক্ষুব্ধ হন অভিনেতা ধনুষ ও পরিচালক আনন্দ এল রাই। এবার তাঁদের সমর্থনেই মুখ খুললেন করণও। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ