সোহিনী-শোভনের ছেলের নাম প্রকাশ্যে
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গত সেপ্টেম্বরে মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। তাঁর ও সংগীতশিল্পী শোভনের সংসারে এসেছে নতুন সদস্য। এবার তার নাম প্রকাশ করলেন তারকা দম্পতি। তাঁরা জানিয়েছেন, পুত্রসন্তানের নাম ‘অন্বয়’। শব্দের অর্থ সম্বন্ধ। গত ২০ সেপ্টেম্বর সদ্যোজাতের আগমনের খবর দিয়ে দম্পতি লিখেছিলেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে।’ মনে করা হয়েছিল, পুত্রসন্তানের নাম বীরপুরুষ রেখেছেন দম্পতি। তবে না, সম্প্রতি সেই ভুলই ভাঙালেন দম্পতি।  

Advertisement