আদালতে অন্তবর্তী সুরক্ষা পেলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বম্বে হাইকোর্ট তাঁর পার্সোনালিটি রাইট সুরক্ষিত করেছে। বিচারপতির নির্দেশ, অনন্যার অনুমতি ছাড়া তাঁর ছবি, ভিডিয়ো ব্যবহার করা যাবে না। নির্দেশ অমান্য করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অনন্যার যে সমস্ত ছবি, ভিডিয়ো ইতিমধ্যে আপলোড করা হয়েছে, সেগুলিও সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট। পাশাপাশি আদালতে স্বস্তি পেয়েছেন অভিনেত্রী কৃতী শ্যাননও। তাঁর পার্সোনালিটি রাইটও সুরক্ষিত করেছে হাইকোর্ট।
Advertisement



