আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মঞ্চে অভিনেতা বিজয় সেতুপতি। প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে এই মঞ্চে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আগামী ২৩ নভেম্বর নিউ ইয়র্কে বসবে আন্তর্জাতিক এমির আসর। সেখানেই ভারতের প্রতিনিধিত্ব করবেন অভিনেতা। প্রথম ভারতীয় হিসাবে এই সম্মান পেয়ে আপ্লুত অভিনেতা। এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একটি অ্যাওয়ার্ড প্রেজেন্ট করেছিলেন।
Advertisement



