Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার নতুন দুর্গাপুজোর ক্ষেত্রে ঢালাও ছাড়পত্র লালবাজারের, ডিসিদের থেকে তালিকা তলব

অতীতের সমস্ত কড়াকড়ি উধাও। কলকাতায় নতুন দুর্গাপুজোর ক্ষেত্রে এবার ঢালাও ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ

এবার নতুন দুর্গাপুজোর ক্ষেত্রে  ঢালাও ছাড়পত্র লালবাজারের, ডিসিদের থেকে তালিকা তলব
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অতীতের সমস্ত কড়াকড়ি উধাও। কলকাতায় নতুন দুর্গাপুজোর ক্ষেত্রে এবার ঢালাও ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এর ফলে শহরে নতুন বারোয়ারি পুজোর সংখ্যা কতটা বাড়ল, তা জানতে চূড়ান্ত তালিকা তলব করল লালবাজার। 

Advertisement

মঙ্গলবার এ সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সুদীপ সরকার। লালবাজার সূত্রে খবর, ওই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে কলকাতা পুলিশের সব ডিভিশনের ডিসিকে নতুন পুজোর তালিকা লালবাজারে পাঠাতে হবে। সেই তালিকায় কলকাতা পুলিশের ডিসিদের জানাতে হবে, নতুন পুজো কমিটি ১ লক্ষ টাকা সরকারি অনুদান নেবে কি না। 
উল্লেখ্য, ২০ তারিখের পর আর নতুন কোনো পুজোর আবেদন বিবেচনা  করবে না কলকাতা পুলিশ। এই সময়ের মধ্যে যদি কলকাতার কোনো ডিভিশন থেকে তালিকা না আসে, তবে ধরে নেওয়া হবে সেই ডিভিশনে এবার নতুন কোনো পুজো হচ্ছে না। কেন এই তালিকা তলব? লালবাজার জানাচ্ছে, এবার পুজোর টাকা সরকারি অনুদান নেওয়ার বিষয়টি ঐচ্ছিক। অর্থাৎ পুজো কমিটি চাইলে এই টাকা নাও নিতে পারে। তাই কলকাতা শহরে বারোয়ারি পুজোর সঠিক সংখ্যা না জানা থাকলে অনুদান বাবদ কত টাকা প্রয়োজন, তা  ঠিক করতে পারবে না রাজ্য।  চুড়ান্ত তালিকা হাতে আসার পর লালবাজার যান নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট নতুন পুজো প্যান্ডেলের ভিড় নিয়ন্ত্রণের  পরিকল্পনা সেরে  ফেলতে পারবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ