Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রধানমন্ত্রীর জন্মদিনের ঠিক নেই, তাই অন্নপূর্ণার টাকা মিলছে না: মীনাক্ষী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের ঠিক নেই বলেই অন্নপূর্ণা যোজনায় টাকা মিলছে না—কটাক্ষ সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের।

প্রধানমন্ত্রীর জন্মদিনের ঠিক নেই, তাই অন্নপূর্ণার টাকা মিলছে না: মীনাক্ষী
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের ঠিক নেই বলেই অন্নপূর্ণা যোজনায় টাকা মিলছে না—কটাক্ষ সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে মঙ্গলবার উলুবেড়িয়ার এসডিও অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছিল। অভিযানে শামিল হয়ে মীনাক্ষীর  কটাক্ষ, অপর্ণাদি বললেন বা মীনাদি কেউ একজন বললেন, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনের পর সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। বিশ্বাস করুন, আমি এটা জানতাম না। তাহলে হয়তো মোদির জন্মদিনের ঠিক নেই, তাই টাকা দিচ্ছে না। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিডিও-এসডিও অফিসে অন্নপূর্ণা যোজনা বঞ্চিত মহিলাদের বিক্ষোভ প্রসঙ্গে মীনাক্ষী বলেন, এর সমাধান বিডিও অফিসে নেই, এসডিও অফিসেও নেই। সমাধান সরকারের কাছে আছে। সিপিএম নেত্রী বলেন, সঠিক সরকারি নির্দেশিকা ঘোষণা হলে, সমস্ত মা-বোনেরা বিষয়টি বুঝে নিতে পারবেন, কারা যোজনা পাওয়ার যোগ্য এবং কারা অযোগ্য। তাহলেই বিক্ষোভ বন্ধ হয়ে যাবে। তখন অন্য বিষয়ে বিক্ষোভ তৈরি হবে। মীনাক্ষী আরও বলেন, গাজর ঝুলিয়ে রেখেছে। আসলে পশ্চিমবঙ্গ সরকারের ভাঁড়ারে টাকা কম আছে। শুধু শুধু ভোটে জেতার জন্য সরকার মা-বোনেদের হয়রানি করার জন্য যে পথ নিয়েছে, তা থেকে সরকারকে বের হতে হবে। মা-বোনেদের কাছে স্পষ্ট করতে হবে, আসলে জিনিসটা কী!

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ